• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২৬

নেয়াজপুরে এনসিপি নেতা ইয়াসিন আরাফাতের ওপর হামলার অভিযোগ

?????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

উপজেলা প্রতিনিধি, সদর :
সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যুব বিভাগের সদর জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাতের ওপর অতর্কিত হামলার অভিযোগ উঠেছে। তাকে স্টাম্প দিয়ে পিটিয়ে মারাত্মকভাবে আহত করা হয়েছে এবং একপর্যায়ে অবরুদ্ধ রেখে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ও তার সহকর্মীরা।
মঙ্গলবার (২ মার্চ) ইফতারের আগমুহূর্তে নিজ গ্রাম নেয়াজপুরে যাওয়ার পথে মোটরসাইকেলে আসা কয়েকজন স্থানীয় যুবক তার পথরোধ করে। অভিযোগ রয়েছে, তারা তাকে টেনে-হিঁচড়ে রাস্তায় ফেলে মারধর শুরু করে। এ সময় রাজু নামে ইউনিয়ন ছাত্রদলের এক নেতা স্টাম্প দিয়ে তার পায়ে ও কোমরে আঘাত করেন। একপর্যায়ে গলা চেপে ধরে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে স্থানীয় লোকজন জড়ো হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বিষয়টি জানানো হলে তিনি ইফতারের পূর্ব মুহূর্ত হওয়ায় সরাসরি ঘটনাস্থলে যেতে না পারলেও স্থানীয়ভাবে যোগাযোগের চেষ্টা করেন বলে দাবি করা হয়। তবে হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি।

ইয়াসিন আরাফাত দাবি করেন, তিনি পূর্বে বিভিন্ন রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন এবং একাধিকবার কারাবরণও করেছেন। সাম্প্রতিক এই হামলার ঘটনায় তিনি জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ ঘটনার নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি করেছেন। পাশাপাশি প্রধান অভিযুক্ত হিসেবে অভিযুক্ত ইয়াসিন রাজুকে দ্রুত গ্রেফতারের আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর