প্রকাশিত: ৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ মার্চ, ২০২৬

সেনবাগের মাষ্টার হেদায়েত উল্লাহ চৌধুরীর ইন্তেকাল

মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠতা প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম হাবিবুল্লাহ চৌধুরীর জোষ্ঠ পুত্র পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক হেদায়েত উল্লাহ চৌধুরী (৯৩) মঙ্গলবার সকাল ৯ টার সময় পৌরশহরের বাবুপুর গ্রামস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন। মৃত্যুকালর তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার বাদ মাগরিব (সন্ধ্যা ৭ টার) সময় তার প্রিয় কর্মস্থল সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর