
সাবেক উপদেষ্টা ও এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ। ৫৬টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ৩ দিনের মধ্যে সব তথ্য চাওয়া হয়েছে। দুদকে অভিযোগ দাখিলের পর নতুন এই পদক্ষেপে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
সোমবার বিকেলে সংস্থাটির পক্ষ থেকে ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠানো হয়। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে বিএফআইইউ সূত্র।
ব্যাংকগুলোতে পাঠানো চিঠিতে তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য পাঠানোর নির্দেশনা দেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পান আসিফ।
পরে আসিফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়। উপদেষ্টা থাকার সময় আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ছিল।
এর আগে, বৃহস্পতিবার দুপুরে দুদক কার্যালয়ে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করা হয়।
আপনার মতামত লিখুন :