প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৬

মাইজদীতে ধর্ষণ আইন সংস্কার জোটের জেলা সাধারণ সভা অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে জেলা বার এসোসিয়েশন ভবনের তৃতীয় তলায় বুধবার (৪ মার্চ ২০২৬) বিকাল ২টা থেকে ৪টা পর্যন্ত ধর্ষণ আইন সংস্কার জোট -এর জেলা ভিত্তিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভা শুরু করেন বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) নোয়াখালী ইউনিটের সমন্বয়কারী অ্যাডভোকেট লিয়াকত আলী খান, এবং সভাপতিত্ব করেন অনন্যা বহুমুখী সংস্থার পরিচালক হাছিনা চৌধুরী।

সভায় ধর্ষণ আইন সংস্কারের বর্তমান অবস্থা, ভুক্তভোগীর নিরাপত্তা, মামলার দ্রুত বিচার এবং আইনের কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়।

সভায় আলোচনা করেন প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান আরমান আক্তার মুনা, বাংলাদেশ মানবাধিকার কমিশনের মহিলা সম্পাদক সামসুন নাহার রুপা, জেলা মানবাধিকার কমিশনের সদস্য  লেখিকা নুশরাত রুমু এবং পার্টিসিপেটরি রিসার্চ একশন নেটওয়ার্ক (প্রাণ)-এর প্রধান নির্বাহী নুর আলম মাসুদ।

বক্তারা জানান, ধর্ষণ মামলার দ্রুত বিচার, ভুক্তভোগীবান্ধব তদন্ত প্রক্রিয়া এবং আইনের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনের যথাযথ প্রয়োগ ও সংশোধনের আহ্বান জানান।
সভায় বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর