• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৬

সোনাপুরে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদকসেবীর কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, সদর :
পবিত্র রমজান মাস উপলক্ষে পরিচালিত বিশেষ অভিযানে সদর উপজেলায় টাস্কফোর্সের অভিযানে গাঁজা ও ইয়াবাসহ তিন মাদকসেবীকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (০৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।

তিনি জানান, সোমবার বিকেলে সুধারাম মডেল থানাধীন সোনাপুর বাস টার্মিনাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ৭৫০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মো. বাবর, মো. রাসেল ও মো. এমাম উদ্দিনকে আটক করা হয়।

পরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মুকসুদুস সালেহীন ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তিন আসামিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, রমজান মাসকে কেন্দ্র করে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর