প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে হেযবুত তওহীদের ইফতার মাহফিল ও আলোচনা সভা

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় পবিত্র মাহে রমজান উপলক্ষে হেযবুত তওহীদের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে বসুরহাট আর.এফ.সি খ্যাবসা হাউসে আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায়  প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা হেযবুত তওহীদের সভাপতি আসিক মিয়া। তিনি রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান আত্মশুদ্ধি, সংযম ও নৈতিকতার মাস। ব্যক্তিগত পরিশুদ্ধতার পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

হেযবুত তওহীদ বসুরহাট পৌরসভা শাখার সভাপতি নুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হেযবুত তওহীদের নোয়াখালী জেলা আমির মো. রিপন হোসেন। তিনি বলেন, রমজান শুধু সংযমের মাস নয়, এটি মানবিকতা, ভ্রাতৃত্ববোধ ও সমাজ সংস্কারের এক অনন্য শিক্ষা দেয়। তিনি সমাজে ন্যায়ভিত্তিক আদর্শ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়। পরে উপস্থিত অতিথিদের সম্মানে ইফতার পরিবেশন করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর