
উপজলো প্রতিনিধি, সোনাইমুড়ী :
সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ও বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর সীমানা সংলগ্ন স্থানে প্রতিষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ সালেহ আহম্মেদ সোহেল ব্যক্তিগত উদ্যোগে নাটেশ্বর ও নরোত্তমপুর ইউনিয়নের অসহায় লোকজনের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করেন।
ডাঃ ছালেহ আহমেদ সোহেল এর নিজবাড়ীতে ৪ মার্চ বুধবার বিকালে এ ইফতার সামগ্রী অসহায় লোকজনের মাঝে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন কামাল, দীঘির পাড় জামে মসজিদ ও দারুল উলুম ইসলামিয়া মাদরাসা ও এতিমখানার সেক্রেটারী হাজী আনোয়ার মিজি, স্থানীয় মোঃ ইসমাইল মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ মোঃ সালেহ আহম্মেদ সোহেল বলেন, বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ আমার পিতা ও সদ্য বিদায়ী আমার মমতাময়ী মায়ের রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীর মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করছি। এ ছাড়াও আমি বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন সময় নিরিহ লোকজনকে সহযোগিতা করে থাকি। গরীব ছেলে-মেয়েদের লেখা-পড়া, বিয়ে-সাধি, বন্যা, দূর্যোগ মুহুর্তে এলাকায় ত্রাণ সমগ্রীসহ গরীব রোগীদেরকে ফ্রি চিকিৎসা দিয়ে থাকি। এছাড়াও এতিমখানা, মাদ্রাসায় বীর মুক্তিযোদ্ধা হাজী মোবারক উল্ল্যাহ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা করে থাকি। বয়স্কলোকদেরকে কোরআন শিক্ষা প্রশিক্ষণ চালু করেছি।
আপনার মতামত লিখুন :