• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ মার্চ, ২০২৬

দাগনভূঞায় জেকে ফাউন্ডেশন ও কেএমবির ইফতার সামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
দাগনভূঞায় জেকে ফাউন্ডেশন ও খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (কেএমবি) মুছাফফাহ ইউএই এর যৌথ উদ্যোগে এবং কারার ডেকোরেশন এন্ড কারপ্রেন্টি কারার ভাখালার সহযোগিতায় সমাজের পিছিয়ে পড়াদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে দক্ষিণ জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে জেকে ফাউন্ডেশনের সভাপতি আবু নাছের তুহিনের সভাপতিত্বে ও সিনিয়র সহ সভাপতি মোঃ নিজাম উদ্দিন রিপনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম।

বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম, পুলিশ পরিদর্শক (তদন্ত) ফেরদৌস, জেকে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহসান হাবিব বিটন, কারার ডেকরের স্বত্বাধিকারী আইয়ুব আলী সহেল ও জেকে ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন সমীর প্রমুখ। এছাড়াও গণমাধ্যমকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। এসময় সমাজের পিছিয়ে পড়া ১০০ জনের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় বক্তারা পবিত্র এই রমজানে এমন উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রসংশনীয়। আগামীতে এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে মহৎ ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আগামীতে এধরণের কর্মকাণ্ড প্রসার করার অভিমত ব্যক্ত করেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর