• ঢাকা
  • শুক্রবার, ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২৬

সেনবাগে আল-জাহিদ ইসলামিয়া মাদরাসায় হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান ও সম্মাননা

উপজেলা প্রতিনিধি, সেনবাগ :
সেনবাগে পবিত্র রমজানুর মোবারক উপলক্ষে আল জাহিদ মাদরাসা কতৃক ইসলাহি মাহফিল ও হাফেজে কুরআন ছাত্রদের সম্মাননা পাগড়ী প্রদান অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে কমপ্লেক্সের পরিচালক, শিক্ষকমণ্ডলী, অভিভাবকবৃন্দ, সুধীজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রখ্যাত আলেমে দ্বীন মুফতী আল-আমিন খান, খতিব, লালকুটি বড় মসজিদ; উপস্থাপক বাংলাদেশ টেলিভিশন, এটিএন বাংলা, একুশে টিভি, আর টিভি ও দেশ টিভি। তিনি রমজানের ফজিলত, তাকওয়া অর্জনের গুরুত্ব এবং ব্যক্তি ও সমাজ জীবনে কুরআনের শিক্ষার বাস্তব প্রয়োগ বিষয়ে হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাওলানা জাহিদুল ইসলাম, চেয়ারম্যান, আল জাহিদ ইসলামিয়া কমপ্লেক্স। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বোরহান সা’দী প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রমজান হলো আত্মসংযম ও আত্মশুদ্ধির মাস। এ মাসে কুরআনের আলোকে জীবন গঠন এবং নৈতিক মূল্যবোধ চর্চার মাধ্যমে ব্যক্তি ও সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি হাফেজ ছাত্রদের উদ্দেশ্যে বলেন, কুরআনের হেফাজত এক মহান আমানত; এর শিক্ষা ও আদর্শ নিজেদের জীবনে বাস্তবায়নের পাশাপাশি সমাজে ছড়িয়ে দিতে হবে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কমপ্লেক্সের কৃতী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান। কুরআনে হিফজ সম্পন্নকারী শিক্ষার্থীদের পাগড়ি পরিয়ে দেন অতিথিবৃন্দ। এ সময় উপস্থিত অভিভাবকরা আবেগাপ্লুত পরিবেশে তাদের সন্তানদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও দ্বীনি শিক্ষা ও নৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর