
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানিগঞ্জ উপজেলার পেশাজীবী সংগঠন ‘কোম্পানিগঞ্জ ইঞ্জিনিয়ার্স এন্ড আর্কিটেক্টস এসোসিয়েশন’ (CEAA)-এর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মু. শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো নূরুল হাকীম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানিগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার উত্তম চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মুজাহিদুল ইসলাম এবং ইসলামি সংগীত পরিবেশন করেন শিশু শিল্পী নাবিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক আর্কিটেক্ট শাহ নেওয়াজ রিয়াদ।
অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে সদ্য গ্রাজুয়েশন সম্পন্ন করা ২ জন নবীন সদস্যকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার সংগঠনের ঐক্য ও পেশাগত মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন ইঞ্জিনিয়ার আবু জাফর। মোনাজাত শেষে অতিথিবৃন্দ ও সংগঠনের সদস্যগণ একসঙ্গে ইফতারে শরিক হন।
আপনার মতামত লিখুন :