প্রকাশিত: ৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৬ মার্চ, ২০২৬

জেলা পুলিশ লাইন্সে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী জেলা পুলিশ-এর উদ্যোগে জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে পুলিশ লাইন্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার টি. এম. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে কমান্ড্যান্ট (ডিআইজি), পুলিশ ট্রেনিং সেন্টার; জেলা প্রশাসক; কমান্ডেন্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার; পুলিশ সুপার, পিবিআইসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিটের প্রধান এবং জেলা পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি ও পুলিশ বাহিনীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে পবিত্র রমজানের আত্মশুদ্ধিমূলক শিক্ষা হৃদয়ে ধারণ করে ন্যায়নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি দেশবাসীর নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর