
মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
পবিত্র রমজান মাসের তাৎপর্য তুলে ধরে সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় বোরপিট ঈদগাহ মাঠে আয়োজিত এ মাহফিলে স্থানীয় আলেম-উলামা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার নায়েবে আমীর ও বারগাঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদ। তিনি বলেন, পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তিজীবন থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
তিনি আরও বলেন, রমজান মানুষকে ধৈর্য, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। তাই রমজানের চেতনা ধারণ করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
মাহফিলে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা মো. দেলোয়ার হোসাইন এবং সোনাইমুড়ী উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান শাহাবুদ্দিন তিনি বলেন রমজানের শিক্ষা আত্মস্থ করে নৈতিক ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইসলামি পাঠাগার ও সমাজকল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা জামান মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-উলামা এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবার মাঝে ইফতার বিতরণ করা হয়।
আপনার মতামত লিখুন :