
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
পবিত্র মাহে রমজান উপলক্ষে কোম্পানীগঞ্জে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মানবিক সংগঠন Serve for Smile।
শুক্রবার সকালে বসুরহাট হাসপাতাল গেইট কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতাল অ্যান্ড ফ্যাকো সেন্টার এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন Serve for Smile-এর প্রধান উপদেষ্টা, কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর ও ব্যাংকার মিজানুর রহমান।
হাসপাতালের পরিচালক তাজুল ইসলাম রফিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ চক্ষু হাসপাতালের পরিচালক মনিরুল ইসলাম মুকুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও ইউনাইটেড হাসপাতালের কর্ণধার দেলোয়ার হোসেন ফরহাদ। Serve for Smile-এর উপদেষ্টা ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা এহসানুল আমল খসরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির প্রোগ্রাম এডিটর সাফিউন হাসিব মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই এলাকায় মানবিক নানা কার্যক্রম পরিচালনা করে আসছে। এর আগে তারা প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইলচেয়ার, রোগীদের জন্য নেবুলাইজার মেশিন এবং শীতকালে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রায় ১ হাজার ৬৫০টি কম্বল বিতরণ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে।
আপনার মতামত লিখুন :