প্রকাশিত: ৪ নভেম্বর, ২০২৩
সর্বশেষ আপডেট : ৪ নভেম্বর, ২০২৩

কবিরহাটে যুবলীগ নেতার ওপর হামলার ভিডিও ভাইরাল

উপজেলা প্রতিনিধি, কবিরহাট : জেলার কবিরহাট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুমের ওপর হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক ও ইউটিউবে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার কালামুন্সি বাজারের তার নিজ দোকানে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার মাসুম উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর আবিরের অনুসারী। ভুক্তভোগী যুবলীগ নেতা মাসুম অভিযোগ করেন, কবিরহাট উপজেলা যুবলীগ ও পৌরসভা যুবলীগের কোন্দলের জের ধরে কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হানের নির্দেশে তার অনুসারীরা এ হামলা চালায়।

তবে অভিযোগ নাকচ করে দিয়েছেন কবিরহাট পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহিরুল হক রায়হান।
বৃহস্পতিবার স্থানীয় যুবলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে নোয়াখালীর কবিরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।
পরে পৌর এলাকার বাইরে সমাবেশ করে উপজেলা যুবলীগ। তবে পৌর যুবলীগের সমাবেশ স্থগিত করলেও তাদের হামলায় উপজেলা যুবলীগের ৪ নেতাকর্মী আহত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর