• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৭ মার্চ, ২০২৬

চাটখিলে দুইটি ফিলিং স্টেশনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
জেলার  চাটখিল উপজেলায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় এবং জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দুই ফিলিং স্টেশনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার ৭ মার্চ দুপুরে চাটখিল পৌর বাজারে অবস্থিত তারাজ ফিলিং স্টেশন এবং আনিতাশ ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করেন চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবী।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তারাজ ফিলিং স্টেশনকে ৫ হাজার ও আনিতাশ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাটখিল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবী জানান, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর