
উপজেলা প্রতিনিধি, সদর :
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে মাইজদীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) সকালে সদর উপজেলার মাইজদী প্রেস ক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে অংশগ্রহণকারীরা একটি বর্ণাঢ্য র্যালি বের করেন। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেস ক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থা এবং দরদের সকল সংগঠন ও নারীপক্ষ, সদর এর যৌথ ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনন্যা বহুমুখী কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক হাছিনা চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাপ্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আরমান আক্তার মুনা, নালিশী ও সালিশী সংস্থার সাংগঠনিক সম্পাদক আকরাম উদ্দিন হ্যাপি, মানবিক সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ এবং লেখিকা ও সাংবাদিক নুশরাত রুমুসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও নারী অধিকারকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে শক্তিশালী করতে জাতীয় সংসদসহ সকল পর্যায়ে নারীর অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা জরুরি।
এ সময় নারীর ক্ষমতায়ন, সমঅধিকার প্রতিষ্ঠা এবং সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :