
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
পবিত্র মাহে রমজান উপলক্ষে কবিরহাটে বাংলাদেশে জামায়েত ইসলামী রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ মার্চ) বিকেল উপজেলা শিরিন গার্ডেনের হল রুম মিলনায়তনে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের সহ সেক্রেটারি মো ইয়াসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবিরহাট উপজেলা জামায়েত ইসলামীর আমির ফখরুল ইসলাম মিলন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা জামায়েত ইসলামীর সহকারী সেক্রেটারী ইসমাইল হোসেন মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ সংসদীয় প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন,প্রাক্তন উপজেলা আমীর মুহাম্মদ ইলিয়াছ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সদস্য সচিব সৌরভ হোসেন কামাল,পৌর বিএনপির আহবায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, সদস্য সচিব বেলায়েত হোসেন কামাল।
ইসলামী ছাত্র শিবিরের জেলা সেক্রেটারী মুহাম্মদ সাহাব উদ্দিন,জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র জেলা যুগ্ম সদস্য সচিব আবু সুফিয়ান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক, আলেম, আইনজীবী, চিকিৎসক, জনপ্রতিনিধি ও ব্যাবসায়ী সহ সকল প্রর্যায়ের বিশিষ্ট নাগরিক, উপজিলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা রমজান মাসের তাৎপর্য, সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধের ওপর গুরুত্বারোপ করেন। তারা সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সমাজকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :