• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৬

খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নোসক ছাত্রদলের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, সদর :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও সাবেক বিএনপি চেয়ারপারসন, আপোষহীন নেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নোয়াখালী সরকারি কলেজ শাখা।
রবিবার (৮ মার্চ) বিকেলে কলেজ ক্যাম্পাসের কড়ইতলা সংলগ্ন মাঠে বর্ণিল সাজে সজ্জিত প্যান্ডেলে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
নোয়াখালী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সভাপতিত্বে এবং সাফরাতুল ইসলাম নাবিলের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র হারুনুর রশীদ আজাদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া এবং নোসক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল।
ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নোয়াখালী সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম।
অনুষ্ঠানে নোসক ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষার্থী, এলাকাবাসী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর