
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচারের সুরক্ষিত হোক, নারী ও কন্যার অধিকার এই প্রতিপাদ্যকে সামনে রেখে কবিরহাট উপজেলায়, আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। ৮ই মার্চ (রবিবার) সকাল ১১ ঘটিকায় কবিরহাট উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তারের সভাপতিত্বে উপস্থিত নারীদের মাঝে তিনজন সংগ্রামী নারী রোকেয়া আক্তার, সেলিনা আক্তার, বনালি শাহা,তাদের সংগ্রামী জীবনের উদ্যোক্তা হওয়ার ইতিহাস তুলে ধরেন।
নারী দিবসের বিভিন্ন দিক তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি কবিরহাট থানার এসআই শফিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বিবি আয়েশা, বক্তারা বলেন, বিশ্বের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী নারীদের রাষ্ট্র, সরকার রাজনীতির মূল ধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়, বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতন না হলে ঘরে বাইরে সামগ্রিক উন্নয়নের সুফল সম্ভব নয়।
বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক নারী নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ানে স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়া যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন, সভা শেষে কিশোর কিশোরী ক্লাবের পক্ষ থেকে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, নারী উদ্যোক্তা, উপজেলার কর্তব্যরত প্রিন্টে ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদিক বৃন্দ।
আপনার মতামত লিখুন :