• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৬

মাইজদীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে সোমবার, (৮ মার্চ) নোয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও এনআরডিএস-এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার অংশগ্রহণে মাইজদী পৌর মিলনায়তনে সকাল ১১ টায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এর আগে মাইজদী টাউন হলে একটি র‍্যালি আয়োজন করা হয়, যেখানে জেলার বিভিন্ন উপজেলা থেকে দুই শতাধিক নারী অংশগ্রহণ করেন।

“আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার; সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্য বিষয়কে কেন্দ্র করে বক্তারা নারীর রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, দেশে নারী সাক্ষরতার হার প্রায় ৭২ শতাংশ। তৈরি পোশাক শিল্পে শ্রমিকের প্রায় ৬০ শতাংশ নারী হলেও মোট শ্রমশক্তিতে নারীর অংশ এখনও মাত্র ৩৭ শতাংশ। কৃষি ও গ্রামীণ অর্থনীতিতে নারীর অবদান থাকা সত্ত্বেও কৃষিজমির মালিকানায় নারীর অংশ মাত্র ৪ শতাংশ। অথচ দেশে মোট জনসংখ্যার প্রায় ৫১ শতাংশ নারী।

বক্তারা আরও বলেন, নারীর সমতা শুধু অংশগ্রহণে সীমাবদ্ধ নয়, সিদ্ধান্ত গ্রহণে সমানভাবে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নারীর জমি ও সম্পদে অধিকার, শ্রমবাজারে নিরাপদ ও সমান সুযোগ নিশ্চিত করতে হবে। বাল্যবিবাহ ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমতা বাস্তব রূপ পাবে।

উপস্থিত ছিলেন: বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির সভাপতি নসরাত জাহান, নোয়াখালী ওমেন্স ক্লাবের সভানেত্রী জিনাতুন নাহার আইরিন, স্বপ্নপূরণ সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রোমানা ইসলাম, নিজেরা করি প্রধান নির্বাহী প্রত্যোষ দেবনাথ, এনআরডিএস নির্বাহী প্রধান আবদুল আউয়াল, ইউএনএফপিএ ফিল্ড অফিসার ডা. সাদিয়া শারমিন হৃদি, গ্রাম সংগঠনের প্রধান তৃষ্ণা রানি, মানবাধিকার কর্মী ফারজানা তিথি, মানবাধিকার ফেলো তারপিনা শাহনাজ রজব এবং নোয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি পপি কুন্ডু। সঞ্চালনা করেছেন মনোয়ারা মিনু। অনুষ্ঠানটিতে এনআরডিএসের শিল্পীবৃন্দ সাংস্কৃতিক পরিবেশনা পরিবেশন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর