
উপজেলা প্রতিনিধি, সদর :
জেলা প্রশাসনের উদ্যোগে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম এবং নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসুদ।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন। এছাড়াও সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
আপনার মতামত লিখুন :