
দাগনভূঞা প্রতিনিধি :
প্রোডিউসার গ্রুপ (পিজি) এর এক্সিট প্লান এবং উৎপাদনমুখী সমবায় সমিতি হিসেবে আনুষ্ঠানিক নিবন্ধন সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ মার্চ) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুজন কান্তি শর্মার সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শম্ভুনাথ কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ দেলোয়ার হোসেন।
প্রশিক্ষণ প্রদান করেন দাগনভূঞা উপজেলা সমবায় কর্মকর্তা নুরুল মোস্তফা। এসময় উপস্থিত ছিলেন দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বাস্তবায়নে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় সহযোগিতায় দিনব্যাপী এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণে ১৬ জন খামারি অংশ নেন।
আপনার মতামত লিখুন :