
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার কবিরহাট সরকারি কলেজের এইচএসসি–২০২৬ পরীক্ষায় অংশগ্রহণ করতে যাওয়া তিন অসহায় শিক্ষার্থীর ফরম ফিলাপের টাকা নিজ খরচে পরিশোধ করে প্রশংসায় ভাসছেন কলেজ ছাত্রদলের সভাপতি সাইফুল ইসলাম আকাশ।
জানা যায়, ফরম ফিলাপের নির্ধারিত টাকা জোগাড় করতে না পেরে হতাশায় দিন কাটাচ্ছিলেন ওই তিন শিক্ষার্থী। বিষয়টি জানতে পেরে মানবিক উদ্যোগ নেন সাইফুল ইসলাম আকাশ। তিনি নিজের অর্থায়নে তাদের ফরম ফিলাপের সম্পূর্ণ খরচ বহন করেন, ফলে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায় শিক্ষার্থীরা।
সাইফুল ইসলাম আকাশ বলেন, “কলেজে গিয়ে দেখি কয়েকজন শিক্ষার্থী ফরম ফিলাপ করতে পারছে না অর্থের অভাবে। তাদের সঙ্গে কথা বলে বিষয়টি জানতে পারি। তখনই সিদ্ধান্ত নেই নিজের খরচে তাদের ফরম ফিলাপ করে দেব। আমি সব সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
সহায়তা পাওয়া শিক্ষার্থীরা জানান, তাদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। ফরম ফিলাপ করতে না পারলে একটি বছর নষ্ট হয়ে যেত এবং পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা ছিল। এমন সংকটের সময় অভিভাবকের মতো পাশে দাঁড়িয়েছেন সাইফুল ইসলাম আকাশ।
তার এই মানবিক উদ্যোগে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, এমন উদ্যোগ অন্যদেরও শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।
আপনার মতামত লিখুন :