
মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে। “আজকের পদক্ষেপ আগামীর ন্যায় বিচার” “সুরক্ষিত হোক নারী কন্যার অধিকার” এই প্রদিপাদ্যকে ধারণ করে রবিবার সেনবাগ উপজেলা প্রশাসন,উপজেলা মহিলা বিষয়ক কার্যালয় ও জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে নারী দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এউপলক্ষে উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার নুর পেয়ারা বেগমে সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা পম্পা করের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী আফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার নুর পেয়ারা বেগম, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল বাশার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাদিয়া আফরোজ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার ফারভেজ, উপজেলা বিআরডিবি কর্মকর্তা হাসিনা আক্তার, মহিলা সংস্থার হারুনুর রশিদ, সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী ও প্রশিক্ষর্থী আসমা আক্তার প্রমুখ।
আপনার মতামত লিখুন :