• ঢাকা
  • সোমবার, ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ৮ মার্চ, ২০২৬

সেনবাগে সড়ক দুর্ঘটনায় নিহত-১

মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী, সেনবাগ :
সেনবাগ উপজেলার ফেনী-নোয়াখালী ফোর লেইন মহাসড়কের ভূঁইয়ার দিঘী নামকস্থানে (চট্টমেট্রো-শ-১১-০১৫৫)একটি লরি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডার ওপর ওঠে উল্টে গিয়ে মোঃ জাকির হোসেন নামের লরিকে থাকা এক ব্যাক্তি নিহত হয়েছে। তার বাড়ি লক্ষীপুরে। এঘটনায় আরো ২জন গুরুত্বর আহত হয়েছে তাদেরকে স্থানীয়রা উদ্ধার হাসপাতালে প্রেরণ করে। তাদের নাম ঠিকানা জানা সম্বভ হয়নি। ওই দুর্ঘটনাটি ঘটেছে রবিবার ভোর ৫টার দিকে উপজেলা মোহাম্মদপুর ইউপির ভূঁইয়া দিঘী রাস্তার মাথা নামক স্থানে। খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও দুর্ঘটনায় পতিত গাড়ীটি উদ্ধার করে তাদের জিম্মায় নিয়ে যায়।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোবারক হোসেন ভূঁইয়া দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরির চালক সম্ববত চোখে ঘুম নিয়ে গাড়ীটি নোয়াখালী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়া দিয়ে ভূঁইয়ার দিঘী রাস্তার মাথায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার ডিভাইডারের ওপরে ওঠে গেলে লরিটি উল্টে যায়। এসময় লরিতে থাকা ব্যাক্তি জাকির হোসেন ঘটনাস্থলে মৃত্যু বরণ করেন ও অপর দুই আহত হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর