
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় শিক্ষক দম্পতির বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ৮ ভরি সোনা ও ৭৬ হাজার টাকা লুট করেছে বলে জানিয়েছে ভুক্তভোগীরা।
রোববার রাত ২ টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের হরিলার মাস্টারের বাড়ীতে এ ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা বাড়িতে ডুকে হরিলালকে হাতুপা বেঁধে মুখে পেঁচিয়ে ঘরের সবাইকে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান।একই সময় পাশে অবস্থিত হরিলাল মাস্টারের ভাই ক্লান্তি লাল দেবনাথের ঘরেও ডাকাতি করে ডাকাতরা।
হরিলাল রংমালা আদর্শ স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক ও তার স্ত্রী লক্ষ্মী রানী মুছাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
ভুক্তভোগী হরিলাল দেবনাথ জানান, রাতের আড়ায়টার দিকে ২০-২২ জনের একদল ডাকাত দেশীয় অস্ত্র হাতে দরজার ছিটকানি ভেঙে ডুকে যায়। এসময় আমার হাত পা মুখ বেধে পেলে। পরে গায়েও আঘাত করে। এসময় আমার পরিবারের লোকজনকে জিম্মি করে ঘরে থাকা ৪ টি স্বর্নের চেইন ও নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায়। একই সময়ে পাশে থাকা আমার ভাই ক্লান্তি লালের ঘরেও ডুকে স্বর্ন ও নগদ টাকা নিয়ে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :