• ঢাকা
  • মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

জনগণের স্বার্থের বাইরে কিছু করা যাবে না: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

নিজস্ব প্রতিবেদক : জনগণের স্বার্থের বাইরে কোনো কাজ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী । তিনি বলেন, মন্ত্রণালয়ের সবাই সতর্ক অবস্থানে আছে এবং অতীতের মতো দুর্নীতির সুযোগ আর থাকবে না।

সোমবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর -এ ঢাকাস্থ লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে একসময় দুর্নীতির আমল ছিল এবং হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। কিন্তু বর্তমানে সেই ধরনের কোনো সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, -এর হাত ধরে দেশে যে খাল খনন প্রকল্প শুরু হয়েছিল, তা আবারও চালু করা হবে। এ প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৬ মার্চ , -এ উপস্থিত থেকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, জেলায় যেসব খাল দখল হয়ে গেছে বা দীর্ঘদিন কোনো উন্নয়ন কাজ হয়নি, সেসব খাল পুনরুদ্ধার ও সংস্কারের কাজ শিগগিরই শুরু করা হবে। এ সময় তিনি লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ফোরামের পাশে সবসময় থাকার আশ্বাসও দেন।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ । সংগঠনের সভাপতি জাকির হোসেন লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন -এর চেয়ারম্যান , -এর সাধারণ সম্পাদক , সম্পাদক এবং -এর চেয়ারম্যান ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ বখতিয়ার রানা, বাসসের সাবেক প্রধান বার্তা সম্পাদক গোলাম মহিউদ্দিন খান, সড়ক বিভাগের যুগ্ম সচিব কামরুল হাসান, প্রধান উপদেষ্টার সাবেক সিনিয়র সহকারী প্রেস সচিব আহাম্মদ ফয়েজ, অর্পণ বাংলাদেশের চেয়ারপার্সন বীথিকা বিনতে হোসাইন, লাখো কণ্ঠ সম্পাদক ফরিদ আহমেদ বাঙালী, নিউ মার্কেট বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন টিপু, অস্ট্রেলিয়া বিএনপির সভাপতি মোসলেহ উদ্দিন আরিফ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীনূর সাগর, তেজগাঁও কলেজের শিক্ষক রোমান হোসাইনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর