• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

কোম্পানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নিকাণ্ড মহড়া অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ পালন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা এবং অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।

সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিস সদস্য, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগপ্রবণ বাংলাদেশে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন ও প্রস্তুত থাকতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি-বেসরকারি সব পর্যায়ের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা অগ্নিকাণ্ডের সময় করণীয় বিষয় নিয়ে একটি মহড়া প্রদর্শন করেন। এ সময় আগুন লাগলে দ্রুত নিয়ন্ত্রণে আনার বিভিন্ন কৌশল ও সচেতনতামূলক নির্দেশনা তুলে ধরা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরাও অংশগ্রহণ করে।

আরও পড়ুন

  • . এর আরও খবর