• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, সদর :
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে কলেজ সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ ২০২৬) বিকেলে নোয়াখালী সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক এম. ইব্রাহীম নাসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণ শাখার সভাপতি হাফেজ মাওলানা ইউসুফ ভূঁইয়া। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ফিরোজ আলম, হাবিব রুদ্র, মনিরুজ্জামান বাবু, আসাদুজ্জামান সাকিব ও মাহফুজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখার ২০২৫ সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুহা. সুমন উদ্দিনকে সভাপতি, হাফেজ তারেক রহমানকে সহ-সভাপতি, আনোয়ার হোসেন সজিবকে সাধারণ সম্পাদক এবং মাহমুদুল করিমকে সহ-সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর