• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

কবিরহাটে সরকারি অফিস সময় মানছেন না বেশিরভাগ কর্মকর্তা-কর্মচারীরা

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
সরকার ঘোষিত ২০২৬ সালের পবিত্র রমজান মাসে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করেছে। কিন্তু তা মানছেন না কবিরহাট উপজেলার বেশিরভাগ সরকারী দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

১০ মার্চ(মঙ্গলবার) উপজেলায় সকাল ৯টা থেকে ১০ টা ১০মিনিট পর্যন্ত অপেক্ষা করেও দেখা মিলে নি কয়েক দপ্তরের কর্মকর্তা কে। সরকারি নির্দেশনা থাকলেও কিন্তু তাতেও কাজ হয়নি। সরকারের এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে নিজের খেয়াল খুশি মত অফিস করছেন উপজেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা।

সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত কবিরহাট উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর ঘুরে দেখা যায়, অধিকাংশ দপ্তরে তালা ঝুলছে। বেলা বাড়ার সাথে সাথে কোন কোন অফিসে কর্মচারিরা এসে তালা খুলছেন। দু’একটি দপ্তর ছাড়া কোন দপ্তরে দপ্তর প্রধানদেরকে ওই সময়ে পাওয়া যায়নি।

সকাল ৯টা থেকে ৯টা ৪০মিনিট পর্যন্ত অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকলেও বেশির ভাগ কর্মচারি জানান কর্মকর্তারা বাইরে বা মাঠে আছেন। বাস্তবতা হলো তারা অফিসে আসেননি। বেশ কিছুক্ষণ পরে দেখা মিলেছে কবিরহাট উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের বিষয়টি নিয়ে কথা বলতেফিল্ড অফিসার ইব্রাহিম খলিল বলেন আমার কাজ ছিল, গণমাধ্যম কর্মীরা জিজ্ঞেস করলে বলে আপনাদের কেন বলবো, আপনারা কে কিসের সাংবাদিক কার্ড দেখান।

গণমাধ্যম কর্মীরা কার্ড দেখানোর পর ধারণ করা গণমাধ্যম কর্মীদের মোবাইলটি কেড়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে সাংবাদিকের উপর চড়াও হন তিনি। এই বিষয়ে জানতে চাইলে কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার পূদম পুষ্প চাকমা ক্যামেরার সামনে বা সাক্ষাত দেন নি।

আরও পড়ুন

  • . এর আরও খবর