
দাগনভূঞা প্রতিনিধি :
দাগনভূঞা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে ‘আজকের পদক্ষেপ, আগামী ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ এই প্রতিপাদ্য সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আক্তারের সভাপতিত্বে ও পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মোঃ শাহীদুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ তাফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা আক্তার, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহাম্মদ আমজাদ হোসেন ও সমাজকর্মী আকলিমা আক্তার। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারাসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :