• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ মার্চ, ২০২৬

বন্য পাখি উদ্ধার করতে উপকূলীয় বন বিভাগের অভিযান

উপজেলা প্রতিনিধি, সদর :
গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার মাইজদী ও সোনাপুরে অভিযান চালিয়ে তিনটি বন্য পাখি উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী। সোমবার (৯ মার্চ ২০২৬) উপকূলীয় বন বিভাগ, নোয়াখালী ও এনিম্যাল রাইটস বিডি-৬৪ এর যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা ইব্রাহিম খলিলের দিকনির্দেশনায় জেলার মাইজদীর দত্তেরহাট ও সোনাপুরের কালিতারা বাজারের দুটি দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে রাখা দুটি মুনিয়া পাখি ও একটি দেশীয় টিয়া পাখি জব্দ করা হয়। পরে স্থানীয় জনগণের উপস্থিতিতে উদ্ধার করা পাখিগুলোকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করে দেওয়া হয়।

উপকূলীয় বন বিভাগ জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী বন্যপ্রাণী ধরা, শিকার করা, বিক্রি করা, কেনা-বেচা বা নিজের কাছে রাখা সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ। এ আইনের লঙ্ঘন করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। অভিযান চলাকালে এনিম্যাল রাইটস বিডি-৬৪ এর টিম সদস্য আশিকুর রহমান জীবন, নাঈমুল ইসলাম ও রাইমুন চৌধুরী রনিম উপস্থিত ছিলেন। এ সময় বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সচেতন হওয়ার এবং অবৈধভাবে বন্যপ্রাণী কেনাবেচা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর