
দাগনভূঞা প্রতিনিধি :
পবিত্র ঈদ-উল-ফিতরকে সামনে রেখে দাগনভূঞা উপজেলায় ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার ৪৯ জন ভাতাভোগী সদস্যের হাতে এই উপহার তুলে দেওয়া হয়।
বুধবার (১১ মার্চ) বিকেলে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ফেনী জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন।
জেলা কমান্ড্যান্ট মোঃ হেলাল উদ্দীন তিনি বলেন, ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের জন্য এই ঈদ উপহার কেবল সামগ্রী নয়, বরং এটি বাহিনীর প্রতি মহাপরিচালকের আন্তরিক ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন। এ ধরনের উদ্যোগ সদস্যদের দেশসেবায় আরও অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে তাদের উৎসাহ বাড়াবে। তিনি সকল সদস্যকে এলাকায় সতর্কতা ও সচেতনতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। এই ঈদ উপহার সদস্যদের ভালো কাজে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দাগনভূঞা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে প্রতিটি ভাতাভোগী সদস্যকে ঈদ উপহার হিসেবে দেওয়া হয় ১ কেজি পোলাও চাল, বনফুল লাচ্ছা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, কুলসন বাংলা সেমাই ২০০ গ্রাম করে ২ প্যাকেট, ৩০০ গ্রাম গুঁড়া দুধ ১ প্যাকেট, ৫০০ গ্রাম সুজি ১ প্যাকেট, ৩০০ গ্রাম নুডুলস ১ প্যাকেট, ১ কেজি চিনি এবং ১ লিটার সয়াবিন তেল।
এসময় দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রশিক্ষক আবু সাঈদ মাতুব্বরসহ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :