• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মার্চ, ২০২৬

গ্রামীণ মা কেন্দ্রের মাধ্যমে টেকসই WLCC ব্যবস্থাপনা বিষয়ে কর্মশালা

উপজেলা প্রতিনিধি, সদর :
“গ্রামীণ মা কেন্দ্রের মাধ্যমে টেকসই WLCC ব্যবস্থাপনা” শীর্ষক দিনব্যাপী এক কর্মপরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) মাইজদীতে জেলা সমাজসেবা কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় গ্রামীণ মা কেন্দ্র (RMC)-কে আরও কাঠামোবদ্ধ ও প্রাতিষ্ঠানিক ভূমিকার মাধ্যমে শক্তিশালী করার উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি Women-Led Community Centre (WLCC)-এর মাধ্যমে কমিউনিটির নারীরা যাতে আরও সহজে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারেন, সে বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনায় উল্লেখ করা হয়, হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের ধানসিঁড়ি আশ্রয়ন সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত জলবায়ু পরিবর্তনে বাস্তুচ্যুত নারীদের বিভিন্ন প্রয়োজনীয় সেবা, সহায়তা ও ক্ষমতায়নমূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে গ্রামীণ মা কেন্দ্র গুরুত্বপূর্ণ কমিউনিটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে।

সভায় সমাজসেবা অধিদপ্তরের ভূমিকা নিয়েও আলোচনা করা হয় এবং হাতিয়ার চানন্দী ইউনিয়নে একটি গ্রামীণ মা কেন্দ্র প্রতিষ্ঠার সম্ভাব্য পথ নির্ধারণের বিষয়ে মতবিনিময় করা হয়, যাতে WLCC কার্যক্রমে কমিউনিটির অংশগ্রহণ ও টেকসইতা আরও জোরদার করা যায়।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক জেড. এম. মিজানুর রহমান খানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল কাসেম, হাতিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সালাহউদ্দিন সিকদার, প্রবেশন কর্মকর্তা শ্যামল চন্দ্র পাল, সমাজসেবা কর্মকর্তা মো. জাশিম উদ্দিন এবং সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর