• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মার্চ, ২০২৬

বোনকে নিজের কিডনি দিয়ে ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করলেন কাউসার

উপজেলা প্রতিনিধি, সদর :
ভাই-বোনের ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন সদর উপজেলার মাহমুদুর রহমান কাউসার। নিজের প্রিয় বোনের জীবন বাঁচাতে তিনি স্বেচ্ছায় নিজের একটি কিডনি দান করেছেন। গত ৭ মার্চ ২০২৬ তারিখে অস্ত্রোপচারের মাধ্যমে বোনের শরীরে কাউসারের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে ভাই-বোন উভয়েই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

মাহমুদুর রহমান কাউসার নোয়াখালী সদর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব। তিনি কাদির হানিফ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের একটি সুনামধন্য সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি সাবেক চেয়ারম্যান ছাবির চেয়ারম্যানের নাতি এবং মরহুম অ্যাডভোকেট মাহবুবুর রহমানের ছেলে।

প্রিয় বোনের জীবন বাঁচাতে নিজের কিডনি দান করে কাউসার পরিবার ও সমাজে এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার এই আত্মত্যাগ ও ভালোবাসা এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছে।

জেলা মৎস্যজীবী দলের পক্ষ থেকে তার এই মহৎ মানবিক উদ্যোগকে সাধুবাদ জানানো হয়েছে এবং ভাই-বোন উভয়ের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া কামনা করা হয়েছে। মহান আল্লাহ যেন তাদের দুজনকে সুস্থতা ও নেক হায়াত দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বজন ও শুভানুধ্যায়ীরা।

আরও পড়ুন

  • . এর আরও খবর