• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১১ মার্চ, ২০২৬

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠি

বৃহত্তর নোয়াখালীর সার্বিক উন্নয়নে আমাদের ১৭টি প্রাণের দাবিসূহ: –

১। বৃহত্তর নোয়াখালীর জন্য বাসা-বাড়ীতে গ্যাস পাইলাইল স্থাপন করা প্রয়োজন।
অন্তর্র্বতী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
গতবছর নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর ইউনিয়নে বেগমগঞ্জ-৪ ওয়েস্ট কূপের খননকাজ পরিদর্শন করে।
২। বিভাগীয় শহরের সকল সুবিধাসহ নোয়াখালী কে বিভাগ ঘোষনা করতে হবে।
৩। ঢাকা কমলাপুর-নারায়ণগঞ্জ থেকে লালমাই দিয়ে লাকসাম হয়ে নোয়াখালী পর্যন্ত নতুন রেললাইনন নির্মান নির্মান করা প্রয়োজন। (ক) ফেনী থেকে নোয়াখালীর চৌমুহনী হয়ে লক্ষ্মীপুর ও চাঁদপুর পর্যন্ত নতুন রেললাইন নির্মান করা প্রয়োজন।
(খ) নোয়াখালীর চৌমুহনী থেকে ফেনী হয়ে চট্রগ্রাম পর্যন্ত নতুন রেললাইন নির্মান করা প্রয়োজন।
৪। বৃহত্তর নোয়াখালীর রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ-মাদ্রাসা-মক্তব ও মসজিদ মেরামত করা জরুরী প্রয়োজন ।
৫। নোয়াখালীতে সমুদ্রবন্দও নির্মাণ করতে হবে।
৬। নোয়াখালীর অর্থনৈতিক উন্নয়নে ই.পি.জেড গঠন করা এবং বিশেষ অর্থনৈতিক জোন গঠন করতে হবে ।
৭। নোয়াখালী ইরি-বোরো প্রজেক্ট চালু ও বাস্তবায়ন করতে হবে।
৮। নোয়াখালীতে একটি ক্যান্টানমেন্ট (সেনানিবাস স্থাপন ) চাই।
৯। নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহা-সড়কের উপর দোকান-পাট ও বিভিন্ন হাট-বাজার আছে, মহা-সড়কটিতে যানজটের চরমদূর্ভোগে পড়ে সাধারণ যাত্রীরা, যাত্রীদের দূর্ভোগ দূর-করতে হবে ।
১০। নোয়াখালী টু কুমিল্লা-ঢাকা মহসড়কের উপর, লাকসাম উত্তর বাজার ও বিজয়পুর বাজারে রেলগেটে যানজট নিরসনে ফ্লাইওভার  ব্রিজ আবশ্যক।
১১। কুমিল্লা বিশ্ব রোড হইতে লালমাই ও লাকসাম দিয়ে সোনাইমুড়ী-চৌমুহনী চৌরাস্তা হয়ে নোয়াখালীর সোনাপুর পর্যন্ত এবং ফেনী থেকে সেনবাগ রাস্তারমাথ দিয়ে বেগমগঞ্জ-চৌমুহনী চৌরাস্তা হয়ে লক্ষ্মীপুর-রায়পুর-রামগতি পর্যন্ত ৪ (চার) লেনের রাস্তা  দ্রুত শেষ করা প্রয়োজন।
১২। একটি পূর্নাঙ্গ আবাসিক মহিলা মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় করতে করা প্রয়োজন ।
১৩। ঢাকা টু নোয়াখালী রেলপথে নতুন আন্তর নগর ট্রেন সার্ভিস দ্রুত চালু করা প্রয়োজন ।
১৪। বৃহত্তর নোয়াখালীতে বন্যায় বাড়ি-ঘর হারানো/ক্ষতি হয়া মানুষগুলির পুনর্বাসন করা জরুরী প্রয়োজন ।
১৫। চৌমুহনী-চৌরাস্তাকে নোয়াখালী বিভাগীয় সদর করতে হবে।
১৬। একটি পূর্নাঙ্গ আবাসিক ইসলামী বিশ্ববিদ্যালয় করতে হবে।
১৭। প্রবাসীদের কল্যানার্থে একটি আন্তর্জাতিক বিমান বন্দর করতে হবে ।

মোঃ গিয়াস উদ্দিন হৃদয়
অর্থ সম্পাদক
নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্নয় কমিটি, ঢাকা

আরও পড়ুন

  • . এর আরও খবর