
নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর নোয়াখালী সম্পাদক পরিষদ-ঢাকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাজধানীর বিজয়নগরে একটি ব্যাংকুয়েট হলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ও দৈনিক আমার কাগজ–এর সম্পাদক ফজলুল হক ভুইয়া রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরামের সভাপতি ও সাবেক সচিব ড. মুহাম্মদ বেলায়েত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক দেশ রূপান্তর–এর প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)–এর সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠ–এর নির্বাহী সম্পাদক খুরশিদ আলম।
এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক বাঙলার জাগরণ–এর সম্পাদক মহিনউদ্দিন চৌধুরী লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক ও দি ডেইলি ইকোনোমিক এক্সপ্রেস–এর সম্পাদক আমির হোসেন জনি, দি ডেইলি ওয়ার্ল্ড রিপোর্ট–এর সম্পাদক এম.জি. কিবরিয়া চৌধুরী, অর্থ সম্পাদক ও দৈনিক প্রথম ডাক–এর সম্পাদক এ কে এম গোলাম সারোয়ার, দৈনিক স্বদেশ বিচিত্রা–এর সম্পাদক অশোক ধর এবং সাংগঠনিক সম্পাদক ও সাপ্তাহিক *মুক্ত বিকাশ–এর সম্পাদক আমির হোসেন আমু প্রমূখ।
ইফতার মাহফিল সঞ্চালনা করেন সংগঠনের সহ-সভাপতি ও বিজনেস ডাইজেস্ট–এর সম্পাদক মো. শহীদুল্লাহ প্রিন্স। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চিন্তাভাবনা পত্রিকার সম্পাদক ড. আ. ই. এম. নেছার উদ্দিন।
অনুষ্ঠানে সংগঠনের কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :