প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২৬

মাইজদীতে ‘আলোকিত সমাজ’-এর মাসব্যাপী ইফতার বিতরণ

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদী বাজারের অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘আলোকিত সমাজ’-এর উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রমজানের ২২তম দিন, বুধবার (১১ মার্চ ২০২৬), আয়োজিত ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ মো. শাহজাহানের পুত্র আবু সালেহ মো. আব্দুল্লাহ সবুজ এবং অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

এ সময় সংগঠনের সদস্যরা দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করেন। পরে সংগঠনের সদস্য ও এতিম শিশুদের সঙ্গে দোয়া ও ইফতারে অংশ নেন অতিথিরা।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান জুড়ে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর