প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১২ মার্চ, ২০২৬

নোয়াখালী সরকারি কলেজ ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, সদর :
পবিত্র মাহে রমাদান উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের সম্মানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নোয়াখালী সরকারি কলেজ শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ মার্চ ২০২৬) বিকেলে কলেজ ছাত্রশিবিরের সভাপতি আব্দুল কাদের আল আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. ইব্রাহিমের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় তথ্য সম্পাদক আবু সায়েদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য আবদুল্লাহ আল মাহবুব, নোয়াখালী সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন জুয়েল এবং ছাত্রশিবিরের সাবেক শহর সভাপতি হারুনুর রশীদ রুবেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন নোয়াখালী সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় বাসিন্দা এবং সংগঠনের নেতাকর্মীসহ কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর