
মোঃ জাহাঙ্গীর আলম, শায়েস্তানগরী, সেনবাগ :
নোয়াখালী-২(সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য সাবেক বিরোধীদলীয় চীফ হুইপ জয়নুল আবদিন ফারুকের সঙ্গে সৌজন্য স্বাক্ষাত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দল নোয়াখালী জেলার শাখার প্রতিনিধিরা।
শুক্রবার সকালে জয়নুল আবদিন ফারুকের সেনবাগের ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলায় বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী সংগ্রামী দলের নোয়াখালীর শাখার আহবায়ক ইয়াকুব হোসেন টিপু খানের নেতৃত্বে প্রতিনিধি দল জয়নুল আবদিন ফারুকের সঙ্গে স্বাক্ষাত করেন ও তাকে ফুল দিয়ে শুভেচ্ছো জানান।
এসময় উপস্থিত ছিলেন, প্রবাসী সংগ্রামী দলের সদস্য শহিদ, সেলিম, বক্কর, দীন মোহাম্মদ, জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন সেনবাগ উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন বাহার, সেনবাগ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কানন, সেনবাগ পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক নআ¦দুল হান্নান লিটন,বিএনপি নেতা আবুর বাহার সহ অন্যান্য দলীয় সংগঠন অন্যান্য নেতৃবৃন্দ। জয়নুল আবদিন ফারুকের সঙ্গে স্বাক্ষাত শেষে প্রবাসী সংগ্রামী দলেন নেতাকর্মীরা সদ্য প্রয়াত জয়নুল আবদিন ফারুকের সহধমীনি কাজিন ফাতেমার বকর জিয়ারত করেন ও ফুস্পমাল্য অর্পন করেন।
আপনার মতামত লিখুন :