প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৬

সৌদি বাদশাহর উপহার খেজুর এতিমখানায় বিতরণের নির্দেশ দিলেন ব্যারিস্টার খোকন

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
সৌদি বাদশাহর উপহার হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে বরাদ্দকৃত খেজুর সোনাইমুড়ী ও চাটখিল উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণের নির্দেশ দিয়েছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। জানা গেছে, সোনাইমুড়ী উপজেলার জন্য ২৫ কার্টুন এবং চাটখিল উপজেলার জন্য ২৫ কার্টুন খেজুর বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খেজুর সংশ্লিষ্ট উপজেলার এতিমখানা গুলোতে বিতরণ করা হবে।

সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন শুক্রবার ১৩ই মার্চ সকালে চাটখিল-সোনাইমুড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বরাদ্দকৃত ভিজিএফ কর্মসূচি চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে এ বিষয়ে দুই উপজেলার নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনা অনুযায়ী সোনাইমুড়ী ও চাটখিল উপজেলা প্রশাসন এতিমখানা গুলোতে খেজুর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।

স্থানীয়রা জানান, পবিত্র রমজান মাসে সৌদি বাদশাহর পক্ষ থেকে পাঠানো খেজুর এতিমদের জন্য এই উপহার তাদের মাঝে আনন্দ ও স্বস্তি বয়ে আনবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর