• ঢাকা
  • সোমবার, ১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৩ মার্চ, ২০২৬

খাদ্য সহায়তায় দলীয় বিভাজন নয়, মানুষের অধিকার আগে: মাহবুব উদ্দিন খোকন

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
সোনাইমুড়ী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। শুক্রবার ১৩ই মার্চ সকালে উপজেলার বজরা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় এই চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এসময় তিনি বলেন, পবিত্র ঈদে কোনো পরিবার যেন খাদ্যসংকটে না থাকে, সরকার সেই লক্ষ্যেই কাজ করছে। সমাজের অসহায় ও নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের প্রধান উদ্দেশ্য। তিনি আরও জানান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকেও অগ্রাধিকার ভিত্তিতে এই সহায়তার আওতায় আনা হয়েছে।

সোনাইমুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মেসকাতুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জি.এস. ফারুক ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির।

বজরা ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এদিন মোট ৪৯০ জন উপকারভোগীর প্রত্যেকের হাতে ১০ কেজি করে চাল তুলে দেওয়া হয়। এসময় আরও উপস্থিত ছিলেন বজরা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন এবং ইউপি সদস্য মো. মফিজসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।

ঈদের আগমুহূর্তে সরকারি এই সহায়তা পেয়ে উপকারভোগীদের মধ্যে স্বস্তি দেখা গেছে। চাল নিতে আসা বৃদ্ধা রহিমা খাতুন বলেন, জিনিসপত্রের যে দাম, তাতে এই চালটুকু পাওয়ায় আমাদের অনেক বড় উপকার হলো। এখন অন্তত শান্তিতে ঈদ কাটাতে পারব।

আরও পড়ুন

  • . এর আরও খবর