প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

কবিরহাটে নেয় পেট্রোল অকটেন ভোগান্তিতে সাধারণ মানুষ

সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলায় তেলের পাম্প না থাকলেও ছোটখাটো ভাবে রয়েছে খুচরা ও পাইকার জ্বালানী তেলের দোকান।

শনিবার (১৪ মার্চ) সকালে খুচরা দোকানে জ্বালানি তেলে বিক্রি থাকলেও ১৫ মার্চ রবিবার থেকে নেয় অকটেন পেট্রোল, ভোগান্তিতে পড়েছে জ্বালানী তেলের চালিত গাড়ি ও সাধারণ মানুষ।
অনেক দোকানে মোটরসাইকেল, ও তেলবাহী গাড়ি চালকরা তেল না পেয়ে চালকদের খালি হাতেই ফিরতে হচ্ছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে দোকান বন্ধ রাখা হয়েছে।
চালকদের অভিযোগ, কয়েক দিন ধরে তেলসংকট তৈরি হওয়ায় তাঁরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। তেলের জন্য তাঁদের অপেক্ষা করতে হচ্ছে, মোটরসাইকেলে ১লিটার ও অকটেন পেট্রোল চালিত গাড়িতে ৩ লিটারের বেশি দেয়া হচ্ছে না।
উপজেলার নিশাত নামের এক সাংবাদিক নোয়াখালীর কথাকে জানান, গতকাল সকালে তিনি ১লিটার ৫টাকা বেশি দিয়ে অকটেন ক্রয় করেন,কিন্তু আজ কোথাও অকটেন পেট্রোল পায়নি। সংবাদ সংগ্রহে যে কোন যায়গায় যেতে হয়,এখন তেল না পেয়ে মোটরসাইকেল চালাতে পারবো না।

প্রাইভেট হাসপতালের ম্যানেজার সোহেল বলেন তেল না পেয়ে বাইক বাড়িতে রেখে এসেছি,আমি বাড়ি থেকে হেঁটে অফিসে এসেছি অনেক কষ্টকর, তাছাড়া রিক্সা করে আসলে ভাড়াও বেশি নেয়।

অন্য দিকে পাইকারি ও খুচরা জ্বালানী তেলের ব্যবসায়ীরা নোয়াখালীর কথাকে জানান আগে তেলের গাড়ি এখানে এনে তেল দিয়ে যেতো এখন আমরা জেলার বাহির থেকে আনতে হয় তাই আমরা প্রথমে ৫টাকা বেশীতে বিক্রি করলে ও এখন দাম বাড়ায় আমরা তেল আনছি না।

আরও পড়ুন

  • . এর আরও খবর