প্রকাশিত: ১৫ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৫ মার্চ, ২০২৬

জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেল সাড়ে ৫টায় মাইজদী প্রধান সড়কের নোয়া কনভেনশন হলে আয়োজনটি সম্পন্ন হয়।

ইফতার মাহফিলে জেলা বিএনপি ও বিভিন্ন উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন ফারুক, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম এবং জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মজবুর আলমগীর আলো এবং সঞ্চালনা করেন হারুনুর রশিদ আজাদ। মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। অংশগ্রহণকারীরা একত্র হয়ে সৌহার্দ্যপূর্ণ আলাপ-আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর