
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, চলমান প্রকল্পের অগ্রগতি এবং সরকারি দপ্তরগুলোর সমন্বয় জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেনসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
এ সময় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আপনার মতামত লিখুন :