প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৬ মার্চ, ২০২৬

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কিশোর চন্দ্র শীলের মৃত্যুতে শোক

উপজেলা প্রতিনিধি, সদর :
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি বাবু কিশোর চন্দ্র শীলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে ৫টায় তিনি পরলোকগমন করেন। তার মৃত্যুতে জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। কিশোর চন্দ্র শীল একজন নিবেদিত সমাজকর্মী ছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন এবং হিন্দু-মুসলিমসহ সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সামাজিক সম্প্রীতি রক্ষায় কাজ করেছেন।

তার মৃত্যুতে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মো. শাহজাহান গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর