
স্টাফ রিপোর্টার :
বেগমগঞ্জের চৌমুহনী শহরে চৌমুহনী পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল মোরশেদ আলম কমপ্লেক্সর কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নোয়াখালী-৩ বেগমগঞ্জের সংসদ সদস্য বরকত উল্লাহ (বুলু), বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও সদ্য নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ আজাদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট আব্দুর রহিম, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক সম্পাদক শাহ্ আবদুল্লাহ আল বাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কামাখ্যা চন্দ্র দাস, চৌমুহনী পৌর বিএনপির সদস্য সচিব মহসিন অলম, জেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুরুল আজিম সুমন, চৌমুহনী সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যকরী সভাপতি ও বিএনপি নেতা মোরশেদুল আমিন ফয়সাল সহ অনেকেই।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌমুহনী পৌর বিএনপির আহবায়ক, জহির উদ্দিন হারুন, অনুষ্ঠান সঞ্চালনা করেন বেগমগঞ্জ উপজেলা যুবদল আহবায়ক রুস্তম আলী।
অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মসজিদ মাদ্রাসার আলেম ওলামা, সাংবাদিক, শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সহ দলীয় নেতৃবৃন্দ ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কাচারি বাড়ি জামে মসজিদের খতিব মাওলানা কবির হোসেন।
আপনার মতামত লিখুন :