প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২৬

টানা ৭ দিনের ছুটি শুরু

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশে টানা সাত দিনের ছুটি শুরু হয়েছে আজ মঙ্গলবার থেকে। গতকাল সোমবার ছিল সরকারি অফিস-আদালতের শেষ কর্মদিবস।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, আজ মঙ্গলবার পবিত্র শবেকদর উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। এর সঙ্গে ঈদকে কেন্দ্র করে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি নির্ধারিত হয়েছে।

মাঝখানে ১৮ মার্চ বুধবার অফিস খোলা থাকার কথা থাকলেও পরে মন্ত্রিসভা বৈঠকে ওই দিনও ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। এরপর ৮ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় নির্বাহী আদেশে ১৮ মার্চ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী ২১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। এ ছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি দেওয়া হয়েছে।

সব মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিনের ছুটি উপভোগ করবেন। ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে সরকারি অফিস, আদালত, ব্যাংক-বীমা এবং অন্যান্য সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আবারও নিয়মিত কার্যক্রম শুরু করবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর