প্রকাশিত: ১৭ মার্চ, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ মার্চ, ২০২৬

জেলা তৃণমূল আ’লীগের আয়োজনে বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার : নোয়াখালীতে তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় জেলা শহর মাইজদীর হাউজিং স্টেট বালুর মাঠে কর্মসূচির সূচনা করা হয়। বাদ মাগরিব কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে পর্যায়ক্রমে নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বলন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে দিনটি উদযাপন করেন।

উল্লেখ্য, ১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

জন্মবার্ষিকী উদযাপনের বিভিন্ন মুহূর্তের ভিডিও তাৎক্ষণিকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

অনুষ্ঠানে বক্তব্যে জেলা তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর নানা প্রতিকূলতার মধ্যেও তারা দলীয় কর্মসূচি অব্যাহত রেখেছেন। তারা অভিযোগ করেন, বিভিন্ন সময়ে কর্মসূচি পালনে বাধার সম্মুখীন হতে হয়েছে।

নেতারা আরও বলেন, রাজনৈতিক পরিস্থিতির কারণে অনেক নেতা-কর্মী মামলা ও হামলার শিকার হয়ে আত্মগোপনে থাকলেও নোয়াখালী জেলা তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর