
উপজেলা প্রতিনিধি, সদর : আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সদর উপজেলার সোনাপুরে বাস কাউন্টারগুলোতে বিশেষ তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পরিবহন কাউন্টারগুলোতে সেবার মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন করা হচ্ছে কিনা, বিআরটিএ নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে কিনা এবং অতিরিক্ত যাত্রী পরিবহনের মাধ্যমে যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা—এসব বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।
তদারকির সময় দৃশ্যমান স্থানে ভাড়ার মূল্য তালিকা প্রদর্শন না করায় মেসার্স সারা এক্সপ্রেস সোনাপুর কন্ট্রোল কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে মেসার্স লাল সবুজ সোনাপুর কাউন্টারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, নির্ধারিত মূল্য তালিকার চেয়ে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রির দায়ে মেসার্স নীলাচল পরিবহন সোনাপুর কন্ট্রোল কাউন্টারকে সতর্ক করে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে যাত্রীসেবায় শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :